crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্যাগুলোর সমাধান করুন : অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩১, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যে সংকট দেখা দিয়েছে, সেটির জন্য অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংকট সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের কাছে আহ্বান থাকবে- যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্যাগুলোর সমাধান করেন। যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে এগোতে পারি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি।’

শুক্রবার (৩১ অক্টোবর) গণসংহতি আন্দোলনের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন যে সংকট তৈরি করেছে আমি বিশ্বাস করি, এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনও পরাজয় বরণ করেনি এবং করবেও না।’

তিনি বলেন, ‘আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশ আমাদের এই মানুষ আমাদের। তাদের ঐক্যবদ্ধ করে সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা বিভিন্ন দল করতে পারি, মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিষয়ে সবার আগে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব, কিন্তু নিজেরা যে সমস্যা তৈরি করেছেন- তা থেকে বেরিয়ে আসতে হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি : ইসি

১৪৮,ময়মনসিংহ- ৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন 

প্রতিনিধি আবশ্যক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

মরহুম পল্লীবন্ধুর মাজার শরিফের কাজ পরিদর্শন, মাজার জিয়ারত

আলোর মুখ দেখল চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ

ফয়জুল করীমের ব্যাংকে আছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা, স্ত্রীর আছে ১৮৭ ভরি স্বর্ণালংকার

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সফল অভিযানে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় নার্স বিলকিস হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ডোমারে নদীর পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু