crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৪১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহের গৌরীপুরে বাবা- ছেলের এসএসসি পাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
ময়মনসিংহের গৌরীপুরে বাবা- ছেলের এসএসসি পাশ

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ>>

বাবা-ছেলে একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাশ করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: এখলাস উদ্দিন নয়ন (৪৫) এবং তার ছেলে মোহাম্মদ রায়হান (১৭) এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বাবা-ছেলের এমন সাফ্যলে খুশি। এ নিয়ে অদম্য এই সাবেক ইউপি সদস্যের পরিবারেও খুশির আমেজ সৃষ্টি হয়েছে।

জানা যায়, সাবেক ইউপি সদস্য এখলাস উদ্দিন নয়ন কেন্দুয়া উপজেলার মগরাই আদর্শ কারিগরি ইন্সটিটিউট এবং মোহাম্মদ রায়হান গৌরীপুর টেনকিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এ বিষয়ে এখলাস উদ্দিন নয়ন জানান, ‘ছেলে-মেয়ে নিয়ে চার সদস্যের সংসার। আমার মেয়ে আঁখি আক্তার বিএ পাস করেছেন। বয়স হয়ে যাওয়ার কারণে আমার লেখাপড়া করার ইচ্ছা ছিল না। কিন্তু স্ত্রী সালমা বেগমের কারণেই ছেলের সাথে আমাকেও পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা দেওয়ার সময় কিছুটা লজ্জা লাগলেও ফলাফল পেয়ে এখন ভালো লাগছে। ছেলের সঙ্গে আমিও কলেজে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যাবার ইচ্ছা আছে।’

কেন্দুয়ার মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, ‘এখলাছ উদ্দীন নয়ন আমার প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন। এ বয়সে এসে তার এমন ফলাফলে আমরা গর্বিত।’

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘শিক্ষার কোন বয়স নাই, শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অদম্য এই বাবাকে দেখে সাধারণ মানুষ লেখাপড়ায় আরও অনুপ্রাণিত হবে বলেও মনে করছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কবুরহাটের চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এর উদ্যোগে ত্রাণ বিতরণ

রংপুর মানব কল্যাণ সংগঠন কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পঞ্চগড়ের ১০ ইউনিয়নের সকল কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

নীলফামারীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নীলফামারীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কঠোর লকডাউন বা কারফিউ চায় বাংলাদেশ কংগ্রেস

সুন্দরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে পুলিশের শারীরিক কসরত

কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের শিশু সুরক্ষা (CLPP) কমিটি গঠনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সুন্দরগঞ্জে জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

তিতাসে বন্যাদুর্গতদের পুনর্বাসনে “জাগ্রত একতা সংঘের” পক্ষ থেকে ঘর উপহার

আগামী কাল আন্তর্জাতিক নারী দিবস