crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি( ময়মনসিংহ ) :

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন সুইমিংপুলে নতুন করে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক। বুধবার (১ লা সেপ্টেম্বর ) ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আনুষ্ঠানিকভাবে সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দুর্ঘটনা সারা পরিবারের কান্না, নদীমাতৃক দেশ বাংলাদেশ, এদেশে ছোট বড় সকলকেই সাঁতার জানা অত্যন্ত প্রয়োজন। তাই সাঁতার না জানা সকল পরিবারের সদস্যদেরকে সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম (সার্বিক) ,সাঁতার প্রশিক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম কাজল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রশিক্ষণের প্রথম দিনে ১৮ জন সাঁতারু অংশ নেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন মো. সাহাবুদ্দিন

নাসিরনগরে আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন ছাত্রদল নেতা মোশারফ

শেরপুরের ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সন্মাননা- ২০২৪ অনুষ্ঠিত

ডোমারে এতিমখানার শিশুদের নিয়ে জন্মদিনের কেক কেটে মিষ্টি বিতরণ

৭৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

Teens use apps to keep secrets?

হোমনায় মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশে করোনায় আরও ১৯৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৬৫১

গাইবান্ধায় মানসিক ভারসাম্যহীন সেলিমের দায়িত্ব নিলেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত : অস্ত্র ও মাদক উদ্ধার