crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মেঘনা উপজেলার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৫, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ

দাউদকান্দি প্রতিনিধি: 
কুমিল্লার মেঘনা উপজেলার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে দলমত নির্বিশেষে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই উৎসব পালন করে মেঘনাবাসী।
নদীবেষ্টিত অনগ্রসর এই এলাকাটি দাউদকান্দি এবং হোমনা উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে মেঘনা উপজেলা গঠিত হয়। উপজেলাটি প্রতিষ্ঠাকালে আওয়ামীলীগ নেতা শফিকুল আলম এবং সাইফুল্লাহ মিয়া রতন শিকদার নেতৃত্ব দেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এর পর পরই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত হাজার হাজার মানুষ।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন শিশির এবং এমরান হোসেন আকাশ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, দিলারা শিরীন, মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার হাউদ এবং আব্দুল খালেক মাস্টার প্রমুখ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে ১০ম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও লিফলেট বিতরণ

পঞ্চগড়ে তৃতীয় করোনা রোগী শনাক্ত

কোটচাঁদপুরে বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জয়জয়কার

আজ মধ্যরাত থেকে ফের নদীতে মাছ আহরণে যাবে জেলেরা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

র‌্যাব-৬ ও সিপিসি-২’র সফল অভিযানে ঝিনাইদহে বিপুল পরিমাণ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, আটক-১

ডোমারে নিজস্ব অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র দানু

মধুপুরে ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং শাস্তির দাবিতে মানববন্ধন