crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, উভয় পক্ষকে ১লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৪, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ
মধুপুরে বাল্যবিবাহ বন্ধ, উভয় পক্ষকে ১লক্ষ টাকা জরিমানা

 

আাঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভান্ডারগাতী গ্রামে ২৩ মে, রবিবার মোঃ আনোয়ার হোসেনের ১২বৎসরের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে এমন খবরের পরিপ্রেক্ষিতে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এবং সহকারী কমিশনার (ভূমি)এম. এ. করিম রাত আনুমানিক ৮টার সময় ঘটনাস্থলে হাজির হন এবং ঘটনার সত্যতা প্রমাণিত হয়। উক্ত অপরাধের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমীন মেয়ে পক্ষকে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ৫০ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ করিম ছেলে পক্ষ মোঃ রাজু আহমেদ (২৫), পিতা মৃত মোঃ মোকছেদ আলী, গ্রাম- আকাশী, মধুপুর কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭এর ৭ এর (১)ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। মেয়ে পক্ষ মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্ষন্ত এবং ছেলে পক্ষ ছেলেকে বাল্য বিবাহ করাবেন না বলে অঙ্গিকারনামা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাল্যবিবাহ দেওয়া এবং বাল্যবিবাহ করাসহ উক্ত বিয়ের অনুষ্ঠানে উপস্থিতিদের আইনের আওতায় নিতে কঠোর আইন প্রনয়ণ করেছেন। বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষে নব্য যোগদানকৃত মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ করিম ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন। বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন কয়েক মাসেই বাল্যবিবাহ প্রতিরোধে মধুপুর উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

তিনি বলেন, বাল্য বিবাহ দেওয়া মানেই নিজের মেয়েকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া। তিনি মধুপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন এবং বাল্য বিবাহ না দেওয়ার জন্য সকল অভিভাবকদের প্রতি আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুই দিনের রিমাণ্ডে এসপি মহিউদ্দিন ফারুকী

ডোমারে ৭ আসামী গ্রেফতার

আরও ৫৩ হাজার ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ট্রাকের সাথে মুখোমুখি সং*ঘর্ষে এক বাইক রাইডার যুবকের মৃত্যু

ঝিনাইদহ র‌্যাব-৬’র জালে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

চকরিয়ায় মাস্ক ব্যবহার না করায় ৬১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে অগ্নিকাণ্ডে ৫৬টি ঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৮ শিক্ষার্থী পেলো ডিএসকে’র শিক্ষাবৃত্তি

শেরপুরের শ্রীবরধীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

শেরপুরের শ্রীবরধীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার