crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পৌরসভার পাকা রাস্তার উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৫, ২০২০ ৯:২৩ অপরাহ্ণ

আ: হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মধুপুর পৌর সভার উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকার ১৫ টি পাকা রাস্তার উদ্বোধন করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। রোববার (২৫ অক্টোবর) সকালে বন্যাপ্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হিরা, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন,মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিদ্দিক হোসেন খান প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে দুপুরে মধুপুর পৌরসভার বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পের আওতায় ভিন্ন ভিন্ন প্রকল্পের ১৫ টি পাকা রাস্তা উদ্বোধন করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আগামী নির্বাচন গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

হোমনার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

নীলফামারী-১: তৃতীয়বারের মতো আফতাব উদ্দিন সরকার এমপি নির্বাচিত

মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ওয়েসিস’র উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডোমারে ইউপি নির্বাচনে আ’লীগের নৌকা প্রতিক পেলেন যারা

হাটহাজারী থানার নতুন ওসির যোগদান নিয়ে জনমনে অসন্তোষ

টিআরপি নির্ধারণের কৌশল প্রণয়নে আগামী সপ্তাহের মধ্যে কমিটি: ড. হাছান মাহমুদ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১

ভিক্ষুক মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করলেন হোমনার ইউএনও

ঝিনাইদহে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত