crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মদনে ইউএনও’র অভিযানে ৭১২ বস্তা সরকারি চাল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২১, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
নেত্রকোনার মদনে যুবলীগ নেতা বেলায়েত হোসেন বেলালের দোকান থেকে সরকারি ট্যাগ লাগানো ৭১২ বস্তা চাল জব্দ করেছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া। আজ মঙ্গলবার দুপুরে মদন পৌর সদরের দেওয়ান বাজার সড়কের পাশের দোকান থেকে এ চালগুলো জব্দ করা হয়।

পরে এ ঘটনায় উপজেলা প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

জানা গেছে, সরকারি খাদ্য গুদাম থেকে কাবিখা প্রকল্পের চাল পৌর সদরের দেওয়ান বাজার রোডস্থ বেলালের দোকানে সরকারি বস্তা পরিবর্তন করে নিজস্ব বস্তায় চাল প্যাকেট করা হয়। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার তাৎক্ষণিকভাবে ওই দোকানে যান। সেখানে সরকারি ট্যাগ লাগানো ৬শ’ বস্তায় ৩০ কেজি করে চালের প্যাকেট এবং ৫০ কেজি ওজনের ১১২ বস্তায় চাল পান। এ সময় খাদ্য গুদাম কর্মকর্তাকে চাল জব্দ করার নির্দেশ দেন তিনি।

তাৎক্ষণিক বস্তাগুলো গণনা করে দোকানে নতুন একটি তালা ঝুলিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া উপজেলা কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

দোকানের কর্মচারী তাহের মিয়া বলেন, ‘চাল গুলো খাদ্য গুদাম থেকে এসেছ। কাবিখা প্রকল্পের এসব চাল কিনেছেন বেলায়েত হোসেন বেলাল। আমি দোকানে কাজ করি, এর বেশি কিছু জানি না।

এ বিষয়ে দোকান মালিক যুবলীগ নেতা বেলায়েত হোসেন বেলাল জানান, ‘আমি কাবিখা প্রকল্পের চাল কিনেছি। সবাই এসব চাল বিক্রি করে উন্নয়ন প্রকল্পের কাজ করে। এতে দোষের কিছু না। আমরা না কিনলে অন্য কারো কাছে বিক্রি করবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া জানান, ‘দেওয়ান বাজার সড়কের পাশে বেলালের দোকানে সরকারি ট্যাগ লাগানো ৬শ’ বস্তা খোলা ও ১১২ বস্তা চাল পাওয়া গেছে। এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত চালগুলো উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার নিয়ন্ত্রণে রাখা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নিম্ন মানের আরসিসি ড্রেনের কাজ করায় ভেঙ্গে দিয়েছে জামালপুর পৌরসভা

প্রকাশ্যে ভোট প্রদানের অভিযোগে নতুন মন্ত্রী ফরিদুল হক খানকে ইসিতে তলব

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর দেহে করোনা শনাক্ত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

আটোয়ারীতে ভোক্তা অধিকার আইনে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসি’র মতবিনিময়

গুরুদাসপুরে পুত্রবধূর অত্যাচার সহ্য করতে না পেরে থানায় হাজির বৃদ্ধ দম্পতি

জগন্নাথপুরে বাড়ি নিয়ে মা-মেয়ের হামলা-মামলা

কোটচাঁদপুরে ডাকাতির মালামাল উদ্ধার, আটক ২