crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভোলায় ১০ কোটি টাকার শাড়ি ও ভারতীয় নাগরিকসহ আটক ১৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২০, ২০২০ ৩:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ভোলায় সাগরের মোহনা থেকে ১০ কোটি টাকা মূল্যের ২৬ হাজার পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড। এসময় একটি ভারতীয় ট্রলার ও চার ভারতীয় নাগরিকসহ ১৫ জন পাচারকারীকে আটক করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোলা খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দক্ষিণ জোনের লে. বিএন মাহাবুবুল আলম শাকিল আহম্মেদ।

তিনি জানান, ভারত থেকে ট্রলারযোগে অবৈধ পথে শাড়ি নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি রবিবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি এলাকার সোনার চর আসলে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ওই ট্রলার থেকে ২৬ হাজার পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এছাড়াও এর সাথে জড়িত ৪ ভারতীয় নাগরিক ও ১১ বাংলাদেশিকে আটক করা হয়।

আটকরা হলেন-ভারতীয় নাগরিক রমেশ দাশ, পরান দাশ, সুভাশ মন্ডল, লক্ষণ দাশ এবং বাংলাদেশিদের মধ্যে রয়েছে জসিম উদ্দিন, মাহমুদুল হাসান, সনজিত মালো, মো. হানিফ, মো. আবু বক্কর, সোবাহান মৃধা, উত্তম কুমার দাস, রবিন কুমার দাশ, বালা চাঁদ, মৃনাল চন্দ্র ও মো. মিজান। এদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলায়। আটকদের আইনি প্রক্রিয়া শেষে চরফ্যাশনের দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত শাড়ি ভোলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বৃদ্ধার ঘর নির্মাণ করে দিল ঝিনাইদহ র‌্যাব-৬

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৭ মা’দক কারবারি গ্রে’ফতার

কিশোরগঞ্জে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

দেশে করোনায় আরও ৫৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪৬৯

ভারত থেকে আসছে নতুন ধরনের মাদক , বিজিবির অভিযানে ১৪ বোতল উদ্ধার

পঞ্চগড়ে খাবার তৈরির ভিডিও বানিয়ে মাসিক আয় ৫ লাখ টাকা!

গত দুই দিনে ঢাকার বাইরে গেছেন ২৯ লাখ সিম ব্যবহারকারী

ডোমারে ট্রেনের নিচে ঝাঁ’পিয়ে পড়ে যুবকের আ’ত্মহত্যা

ডোমারে ট্রেনের নিচে ঝাঁ’পিয়ে পড়ে যুবকের আ’ত্মহত্যা

দ্বিতীয় ধাপে ৫৭ পৌরসভায় ভোটগ্রহণ

হোমনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা