crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই, কোথাও কোনো কারচুপি হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, রংপুর।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে দুইটার দিকে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয়, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।’

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী নির্বাচন সুষ্ঠু হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এখানে আজকের মতবিনিময় সভায় সেই আলোচনা হয়েছে। একটা ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন হবে।’

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেন্দুয়ায় যৌথবাহিনীর অভিযানে ৩০৪ বস্তা সরকারি ত্রাণের চাল জব্দ

বিদায়ের প্রাক্কালেও হোমনা-মেঘনার মানুষের পাশে সার্কেল এএসপি মো. ফজলুল করিম

কংগ্রেস নেত্রী মমতাকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

শৈলকুপা পল্লীবিদ্যুৎ অফিসের প্রধান ফটকে ঝুলছে হয়রানিমুক্ত সাইনবোর্ড, ভিতরে ব্যাপক গ্রাহক হয়রানি

দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাহ আলম গ্রেফতার  

নাসিরনগরে ১৫২টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ

নাসিরনগরে ১৫২টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ

ডোমারে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ এর জোনাল অফিস উদ্বোধন

গুনাহ মাফের আশ্চর্য আমল

গুনাহ মাফের আশ্চর্য আমল

ডোমারে ৪ জুয়ারী আটক

পঞ্চগড় সীমান্ত থেকে পুশইন করা নারী ও শিশুসহ আটক ১১