crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভুঞাপুর থানার এসি-টেলিভিশন খুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওসিসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
টাঙ্গাইলে বদলির আদেশ পাওয়ার পর থানার এসি-টেলিভিশনসহ অন্যান্য আসবাবপত্র খুলে নেওয়ার ঘটনায় বদলিকৃত ওসি, পুলিশ সদস্য, পুলিশের সোর্স ও ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে আলোচিত ভুঞাপুর থানার বদলিকৃত ওসি ফরিদুল ইসলাম, পুলিশ সদস্য উদয় চন্দ্র রায়, পুলিশ সোর্স আরিফ খান ও ভ্যান চালক টুটুলকে সার্কেল (কালিহাতী) কার্যালয়ে ডেকে নেন সহকারী পুলিশ সুপার শরিফুল হক।

ভ্যানচালক টুটুল জানান, ‘আমি ভ্যানচালক। আমাকে মালামাল নেওয়ার জন্য ডাকা হয়েছিল। পুলিশ সদস্য উদয় ও আরিফ মালামাল ভ্যানে তুলে দিয়েছে। আমি তাদের নির্ধারিত জায়গাতে পৌঁছে দিয়েছি। আপনারা সংবাদ করায় এসপি স্যার ডেকেছেন।’

আরিফ খান জানান, ‘সার্কেল স্যার জিজ্ঞাসাবাদের জন্য আমাদের ডেকেছিলেন। তিনি আমাদের সবার কথা শুনেছেন। সেখানে ওসি ফরিদুল স্যার, উদয় ও ভ্যানচালক ছিল।’

কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল হক বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। সেই আলোকে বদলিকৃত ওসিসহ যাদের নাম সংবাদ মাধ্যমে এসেছে তাদের কথা জানার জন্য ডাকা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত আদেশে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার এই বদলির আদেশের পরের দিন শুক্রবার রাতে থানার এসি, টেলিভিশন, সোফা ও আইপিএস খুলে নেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

১৫০টি অক্সিজেন সিলিন্ডার পেলো পঞ্চগড় সদর হাসপাতাল

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে অসহায়,গরীব ও দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ

নাসিরনগরে মাওলানা মহিউদ্দিন আহমেদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ৮ বাড়ি লকডাউন

আমরা আত্মনির্ভরশীল ও মর্যাদায় গড়া দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই : রেলমন্ত্রী

পহেলা ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে : বিভাগীয় কমিশনার

রংপুর মেট্রোপলিটনে ১ কোটি ১০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

হোমনায় করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

রংপুর সিটি বাজারের বেহালদশা, কঠোর আন্দোলনের হুঁশিয়ারী ব্যবসায়ী কমিটির

গণভোট নিয়ে দ্রুতই ফায়সালা আসবে : আসিফ নজরুল