crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বুড়িচংয়ে শিশু ধর্ষণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০১৯ ৪:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : কুমিল্লার বুড়িচং উপজেলার মনিপুর গ্রামে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী দুপুরে ধর্ষক কবির হোসেনকে (৩৭) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে মনিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল রংপুরের ভ্যান চালক হামিদ মিয়া। তার স্ত্রী অন্যত্র থাকায় সে তার সন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করতো। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে সে ভ্যান নিয়ে বের হলে প্রতিবেশী মৃত আব্দুল আজিজের ছেলে কবির হোসেন বেলা আনুমানিক ১০টার দিকে হামিদ মিয়ার ঘরে ঢুকে তার ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে শিশুটি ঘরের বাইরে এসে কান্নাকাটি করতে থাকলে বিষয়টি প্রতিবেশীদের মাঝে জানাজানি হয়। এরপর গ্রামবাসী খোঁজাখুজি করে দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশ থেকে কবিরকে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহ আল মামুন, বুড়িচং থানার ওসি আনোয়ারুল হকসহ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ধর্ষক কবির হোসেনকে আটক করে থানায় নিয়ে যান।

বুড়িচং থানার ওসি আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষক কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ অস্থিতিশীলতার বিরুদ্ধে ড্যাবের বিবৃতি

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

তিতাসে তারেক রহমানের পক্ষে শুকনো খাবার নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইঞ্জি. এমএ মতিন খান

ডোমারে দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

নাসিরনগরে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ১০ গ্রামের ফসল নিমজ্জিত

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ১০ গ্রামের ফসল নিমজ্জিত

হোমনায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

হোমনায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

রংপুরে দোকান-পাট, মার্কেট ও শপিংমল বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক হাবিবুর

পঞ্চগড়ে উঁকি দিচ্ছে আকাশচুম্বী অপরূপ সৌন্দর্যের কাঞ্চনজঙ্ঘা