crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

১১ দলের ডাকে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ শহরে এক বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১১টায় জেলার পুরান থানাস্থ শহিদী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।’

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালিদ হাসান জুম্মান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা আব্দুল কাদির এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঝিনাইদহে কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

গোবিন্দগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির পাশে দাঁড়ালেন পুলিশ

নাসিরনগরে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

করোনা পরিস্থিতে বিভিন্ন সেবামুলক কার্যক্রম অব্যাহত রেখেছেন রংপুর জেলা আওয়ামী লীগ নেতা এরশাদ হক রঞ্জু

ঘোড়াঘাটে ডা. জাহিদ হোসেনের শীত বস্ত্র বিতরণ

গণপরিবহণ আগের ভাড়ায় ফিরে না গেলে কঠিন ব্যবস্থাঃ হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

জগন্নাথপুরে করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন প্রশাসন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

হোমনায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু