crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিরোধীদলের সংসদ ওয়াকআউট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন না হওয়া এবং তা অবমূল্যায়নের অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য ৭১ বিধির আওতায় ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বক্তব্যে তিনি অভিযোগ করেন, “দেশবাসীর রায়ের মূল্যায়ন হয়নি, তারা কোনো প্রতিকারও পায়নি। এই অবমূল্যায়ন বিরোধী দল মেনে নেবে না।”

তিনি আরও দাবি করেন, আগের অধিবেশনে আইনমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠনে আলাদা কমিটি হলে সমান প্রতিনিধিত্ব রাখার কথা বলা হয়েছিল।

এ সময় সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রসঙ্গে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান তিনি। জবাবে স্পিকার বলেন, ‘যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলো মুলতবি প্রস্তাবের আওতায় আনা যায় না। তবে বিরোধী দলকে সুযোগ দিতে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।’

বিরোধীদলীয় নেতা অভিযোগ করে বলেন, ‘গণভোটের রায়ের প্রতিফলন হয়নি এবং সংস্কার পরিষদের সভা আহ্বানের নোটিশ আড়াল করতে নতুন নোটিশ আনা হয়েছে। এসব অভিযোগ তুলে তিনি ওয়াকআউটের ঘোষণা দেন।’

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুলতবি প্রস্তাবের বিষয়ে একজন বেসরকারি সদস্য নোটিশ দিতে পারেন এবং এ নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্য সঠিক নয়।’

উল্লেখ্য, এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করেও সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধনে প্রয়োজন হবে গণভোট: ড. আলী রীয়াজ

কোভিড-১৯ টিকা নিয়ে গুজবে কান দিবেন নাঃ ফজলে নূর তাপস

নাগরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে জেলা সমাজ সেবা অফিসের কম্বল বিতরণ

চকরিয়ায় দেড় হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন জেলা প্রশাসক

ঝিনাইদহ কোটচাঁদপুরে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

চকরিয়ায় রাতের আধারে স্কুলের পাঠ্য বই পাচার, ট্রাকসহ আটক-৪

রংপুরের পীরগঞ্জে মাওলানা মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে লাখো জনতার ঢল

হোমনা উপজেলার অফিস সহকারীদের কর্মবিরতি পালন

ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, নেপথ্যে পরকীয়া !

দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু, প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি