crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা পৌরসভায় ১৩ কোটি টাকা ব্যয়ে ওভারহেড ট্যাংক ও পানির ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৮, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৬ লাখ লিটার পানি ধারণক্ষমতার একটি পানির ওভার হেড ট্যাংক ও ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে হোমনা পৌরসভা বস্তবায়ন করছে। ওভরহেড ট্যাংকের পানি গ্রহণ ও ব্যবহারে পৌর নাগরিকদের উদ্বুদ্ধ করতে আজ সোমবার দুপুরে ওভার হেড ট্যাংকের নিচের মাঠে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করা হয়। ব্রিফিং করেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, বিশ্ব ব্যাংকের কনসালট্যাণ্ট ও প্রকল্পের আবাসিক প্রকৌশলী মো. রিয়াজুল বারী, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন।

কনসালট্যাণ্ট রিয়াজুল বারী এর কারিগড়ি দিক ও এর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেন, ‘ওভার হেড ট্যাংকটির ভেতর ও বাহির প্রতি দুই মাস অন্তর অন্তর পরিষ্কার করা হবে। যদিও এর ভেতরে কোনো প্রকার দূষণ সৃষ্টির সম্ভাবনা নেই। এটির ভেতরের অংশ ‘রেড অক্সাইড’ দ্বারা আবৃত থাকবে। নাগরিকরা যেনো চব্বিশ ঘণ্টা নিরবচ্ছিন্ন পানি সাপ্লাই পেতে পারেন সে জন্য দুই ঘণ্টা অন্তর অন্তর ট্যাংকটিতে পানি ভর্তি করা হবে।’

পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, ‘পৌরবাসীকে আর্সেনিক, আয়রণ, জীবানুমুক্ত ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে অত্যন্ত ব্যয়বহুল এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আশা করি, জনগণ এর সুফল ভোগ করবে। এসময় পৌর কাউন্সিলর মো. সোবহান মিয়া উপস্থিত ছিলেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ ব্যবসায়ী গ্রেফতার

চান্দগাঁওয়ে মাকে জি’ম্মি করে প্রকাশ্য দিবালোকে মেয়েকে অ’পহরণ

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

অবশেষে ওএসডি হলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

চিলাহাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন

বান্দরবানে ফের স’ন্ত্রাসীদের গু’লিতে নি’হত-৩

খোকসায় ৩ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ২০ হাজার টাকা জরিমানা

কেএমপি’র অভিযানে ‘গাঁজা’সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসাশিক্ষক আশরাফ আলীকে কুপিয়ে জখম

ঘোড়াঘাটে হে’রোইন ও ই’য়াবার বিকল্প এখন ব্যাথানাশক ট্যাবলেট