crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহিদ জিয়া- ডা. জাহিদ হোসেন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১২, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস ও রেমিটেন্স, মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ক্ষেত্রে যত উন্নয়ন হয়েছে, সব কিছুই করেছেন শহিদ রাষ্টপতি জিয়াউর রহমান। শিক্ষাকে শহিদ জিয়াই এগিয়ে নিয়েছেন। সব উন্নয়নের পিছনে শহিদ জিয়া, বেগম খালেদা জিয়া জড়িত। শহিদ জিয়াকে গার্মেন্টসের জনক বললেও ভুল হবে না।’

শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল সাড়ে ১২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত
“ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডিসমুহের সাথে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন আরো বলেন, ‘ফাউন্ডেশনকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। এটাকে সবাই জনগণের সম্পদ মনে করবেন। মরহুম বেগম খালেদা জিয়া কখনো তার দলের লোককে কোন সমিতিতে নেওয়ার জন্য বলেননি।’

মন্ত্রী বলেন, ‘আজকের প্রজন্মকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মিডিয়াকে বাস্তব সত্য সমাজ ও জাতির সামনে তুলে ধরার আহবান জানান তিনি।’

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আখতার হকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভারতে মহানবি (স.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে মনোহরগঞ্জে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ভারতে মহানবি (স.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে মনোহরগঞ্জে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ডোমারে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড়-১ আসনের সংসদসদস্য মজাহারুল হক করোনায় আক্রান্ত

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

গৌরীপুরের ট্রাক প্রতীকের প্রার্থী সোমনাথ সাহার নির্বাচনী সভা অনুষ্ঠিত

দেশে করোনায় ২০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,১৬২

ডোমারে শিশু আমির হামজাকে বাচাঁতে বাবা-মায়ের আকুতি

শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরার আতঙ্ক -নিরাপদে উদ্ধার

বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দু*র্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

গাইবান্ধায় ব্রেইন টিউমারে আক্রান্ত শিশু সোলাইমানকে বাঁচাতে মানবিক আর্থিক সাহায্যের আবেদন