crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশকে এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে নাঃ এলজিআরডি মন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশকে এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে না। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা হতদরিদ্র থেকে উন্নয়নশীল দেশের কাতারে স্থান পেয়েছি। ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় যায় তখন মাথাপিছু আয় ছিল ৫শ ডলারের মতো আর এখন ২ হাজার ডলারের বেশি।’ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের পৌরসভার পাশে সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত মির্জা আজম অডিটোরিয়াম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সমগ্র বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য অবাধ কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে আমরা লক্ষ্যে পৌঁছুতে পারব না। সেজন্য অসংখ্য শিল্প কারখানা থাকতে হবে। সে লক্ষ্যেই অনেকগুলো ইকোনোমিক জোন করা হয়েছে। এসব ইকোনোমিক জোনে হাজার হাজার শিল্প কারখানা স্থাপিত হবে। এই শিল্প কারখানাগুলোতে অনেক রকম পণ্য উৎপাদিত হবে। শিল্প কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের ধারা অব্যাহত রেখে সামগ্রিক উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে।’

আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি, ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, অতিরিক্ত সচিব মোস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশ

গাজীপুর মহানগর পুলিশের অভিযানে অ’স্ত্র ও মা’দকসহ গ্রেফতার ১৮

গাজীপুর মহানগর পুলিশের অভিযানে অ’স্ত্র ও মা’দকসহ গ্রেফতার ১৮

রংপুরে থমকে গেছে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের কাজ (পর্ব-২)

ডোমারে আমবাড়ীহাট জামে মসজিদের দ্বি-তল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ ঘোষণায় আর বিলম্ব করা উচিত হবেনা সরকারের

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ ঘোষণায় আর বিলম্ব করা উচিত হবেনা সরকারের

পদ্মা সেতুতে বসানো হল ৩৩তম স্প্যান, ৫ কি.মি. দৃশ্যমান

দিনাজপুর বীরগঞ্জ উপজেলা পাল্টাপুর ইউনিয়নে মন্দির ভা*ঙচুর

শৈলকুপায় শতবর্ষ পুরনো বাজার দখল নিয়ে সংঘর্ষ: হামলা ভাংচুর

জামালপুরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান

বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দু*র্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ