crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনায় মানা হচ্ছেনা দূরত্ব ও স্বাস্থ্যবিধি, আসতে পারে রেড সিগন্যাল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৬, ২০২০ ৯:৩৫ পূর্বাহ্ণ


মো: বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনায় দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারি নির্দেশ থাকলেও আইনকে অমান্য করে অবাধে অটো-রিক্সা,হাট-বাজার ও হোটেল রেস্টুরেন্ট তাদের ইচ্ছে মতো চালিয়ে যাচ্ছে। এতে করে কোভিড১৯ আক্রান্ত বাড়তে পারে বলে জানান সচেতন নাগরিকগণ। নেত্রকোনার প্রধান প্রধান সড়কে ঘুরে দেখা যায় অটোতে যাত্রী তোলার নিয়ম ৪জন কিন্থু সেই আগের মতই অবাধে যাত্রী গাদাগাদি করে নিয়ে যাচ্ছে। এতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে।এ ব্যাপারে নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সীর সাথে কথা বললে তিনি জানান, আমার পুলিশ দিনরাত পরিশ্রম করে নেত্রকোনাবাসীর ভাল কিছু করার এবং সচেতনতামূলক পরামর্শ দিয়েই যাচ্ছি। সাধারণ মানুষজন আমাদের সাথে চোর-পুলিশ খেলা করে যা উনাদের জন্যই ক্ষতিকর ।আমি আমার পুলিশকে নির্দেশ দিয়েছি কোন যানবাহন আইন অমান্য করলেই সাথে সাথে মামলা করার জন্য।নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডা: মো: তাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, নেত্রকোনায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২৮৯ জন সুস্থ হয়েছেন ১০৩ জন এবং মারা গেছেন ৩ জন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বিষয়ে কোন প্রকার সচেতন বা মাইকিং করা হচ্ছে কিনা এবং কতটুকু ফলপ্রসূ হচ্ছে জানতে চাইলে তিনি জানান, ইতোমধ্যে আপনারা দেখেছেন প্রতিনিয়তই আমরাসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সচেতনমূলক পরামর্শ দিয়ে যাচ্ছি প্রতিদিনই নমুনা সংগ্রহ করা হচ্ছে। আমরা

নিজ থেকে সচেতন হলেই এই করোনা থেকে মুক্তি পাব ইনশাআল্লাহ। নেত্রকোনা জেলায় নমুনা পরীক্ষা করার পিসিআর ল্যাব না থাকায় রোগী শনাক্ত হতে অনেকটাই বিড়ম্বনায় পড়তে হচ্ছে আপনি কি পিসিআর ল্যাবের জন্য চাহিদা দিয়েছেন এই প্রশ্নের জবাবে তিনি ক্রাইম পেট্রোল২৪ কে জানান, হ্যা, আমি চেস্টা করছি পিসিআর ল্যাবের যাতে দ্রুত ব্যবস্থা করা যায়।
উল্লেখ্য,গত১মাস বিভিন্ন সংগঠন,সুশীলসমাজ,সাংবাদিকসহ টানা ১৫ দিন যাবত মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন একটা পিসিআর ল্যাবের জন্য। কিন্থু দুঃখের বিষয়, আজও করোনা শনাক্ত করার জন্য পিসিআর ল্যাব পাওয়া যায়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বরখাস্ত হলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

বরখাস্ত হলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

রংপুরে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

অবশেষে ৪ বছর পর হরিনাকুন্ডুর আনু হত্যার রহস্য উদঘাটন, সিআইডি’র অভিযানে কিলিং মিশনের ৩ সদস্য গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, ২ অপহরণকারী আটক

ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলেছে ভারত

রংপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

কারাবন্দি অবস্থায় সাবেক এমপি হান্নান মারা গেছেন

তিতাসে প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের দাবীতে মানববন্ধন

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা