crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বজ্রপাতে কিশোরগঞ্জে তিন শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৬, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

 

মো:আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে এসব ঘটনা ঘটে।

পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয় তিন শিক্ষার্থী। এরা হলো—ইরিনা আক্তার (১৫), প্রিয়া আক্তার (১৫) ও বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। ঝড়বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে চরটেকী নামাপাড়ায় বজ্রপাতের শিকার হয় তারা। আহত অবস্থায় দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্ষাকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে বজ্রপাতে মারা যান কডু মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের মোতালেব মিয়ার ছেলে এবং একজন কৃষক ছিলেন। দুপুরে বাড়ির সামনে খোলা মাঠে ধান শুকানোর সময় ঝড়বৃষ্টির কবলে পড়ে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) অর্পন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন তিন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, ‘নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে তিনি হাসপাতালে গিয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পেকুয়ায় বন্য হাতির আক্রমনে কাঠুরিয়া নিহত

ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান তথ্য অধিদপ্তরের

একযোগে পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

ডোমারে মুফতি মাওঃ আব্দুল হাকিম আনসারী সাহেবের জানাজা সম্পন্ন

জামালপুরে ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

শুক্রবারে মা-বাবার কবর যিয়ারতের ফজীলাত

সরকার পদক্ষেপ নেওয়ায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাতামূহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাতামূহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার বটতৈল এর এক নবম শ্রেণির ছাত্র হারিয়ে গেছে