crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৫, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে সাজু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌর এলাকার উত্তর বাজার জেলখানা রোড থেকে তাকে আটক করা হয়।দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় তার কাছ থেকে মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের দাবি, মাদকের বিস্তার রোধ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

পাবনার চাটমোহরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

খুলনায় চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মো. আলমগীর সরদার বাবু (২১) গ্রেফতার

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে :পাবনার নবাগত ডিসি কবীর মাহমুদ

পঞ্চগড়ে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানালেন নবাগত পুলিশ সুপার

ঝিনাইদহে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

আগামী ইউপি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে

দীর্ঘদিন জনগণ ভোটের অধিকার পায়নি: জামায়াতের নায়েবে আমীর

হোমনায় সাংবাদিক ও নজরুল গবেষক অধ্যাপক শাহ আলমের স্মরণসভা অনুষ্ঠিত