crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রতিবন্ধী রাশেদকে বাঁচাতে চিকিৎসার আকুতি পরিবারের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের নিউ জুম্মাপাড়া পাকার মাথা এলাকার বাসিন্দা রিকশাচালক রেজাউল ইসলাম এর ছেলে রাশেদ (১৫) শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। একটু আধটু কথা বলতে পারে, ঠিকমত হাঁটতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় পেয়েছে প্রতিবন্ধী কার্ড। গত দুই মাস থেকে রাশেদের সার্বিক অবস্থার চরম অবনতি হতে শুরু করেছে। সে নিজের শরীরে ভয়ানকভাবে কামড়াচ্ছে আর এভাবে প্রতিনিয়ত নিজেকে রক্তাক্ত করার মধ্য দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত বেড়েছে। এছাড়াও সামনে যা পাচ্ছে তা দিয়ে শরীরে অসহ্য আঘাত করছে। অন্যরাও রেহাই পাচ্ছে না তার কবল থেকে। পরিবার ও আশপাশের কেউ কাছে ভিড়তে পারছে না ভয়ে। রাশেদ এর মানসিক অবস্থা এখন যেন আগ্রাসী রূপ ধারণ করেছে যা তার শরীরের ভয়ঙ্কর প্রভাব ফেলছে। বর্তমানে তাকে একটি ঘরে তালাবন্ধ করে রেখেছে তার পরিবার। অর্থের অভাবে অসহায় এই প্রতিবন্ধীর চিকিৎসা বন্ধ রয়েছে। সম্প্রতি রাশেদকে রংপুর মেডিক্যালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার বলেছেন, ওর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ৭/৮টি টেস্ট দিয়েছে, পুষ্টিকর খাবার খাওয়াতেও বলেছে।

রাশেদের বাবা রেজাউল ইসলাম বলেন, করোনা আসার আগে টাউন হলের সামনে ফুটপাতে ছোট্ট চায়ের দোকান করতাম। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে বেকার ও নিরূপায় হয়েও অতিকষ্টে পরিবার চালাচ্ছি। মাস ছয়েক থেকে ভাড়ায় অটোরিকশা চালিয়ে বর্তমানে পরিবারের ৪ সদস্যের খাবার রোজগার করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। রাশেদের চিকিৎসা জন্ম থেকেই চলছে। বর্তমানে মাথা গোঁজার ঠাঁইটুকু ছাড়া কিছুই নেই। চিকিৎসা করার ক্ষমতা ও সাহস কোনটাই পাচ্ছি না।

রাশেদের মা রওশন আরা বেগম কান্না বিজড়িত কণ্ঠে বলেন, খেয়ে না খেয়ে কোনো রকম সংসার চলছে।  কারও কাছে জীবনে হাত পাতিনি, সন্তানের এই দুর্দিনে চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসা ছাড়া ছেলেকে বাঁচানো সম্ভব নয়। তাই এ দেশের দায়িত্বশীল, সমাজসেবক ও হৃদয়বানদের প্রতি অনুরোধ আমার এই প্রতিবন্ধী সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন। (যোগাযোগ করুন : ০১৮৭৯-৯৫১০৮৮ )

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর কম্বল বিতরণ

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচারকালে ৩ মাদক কারবারি আটক

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

আশুলিয়ায় বাসচাপায় মা মেয়েসহ নিহত-৩

দেশে করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৩

চকরিয়ায় গাড়ীর ধা’ক্কায় ইউনিক বাসের স্টাফের মৃ’ত্যূ

চকরিয়ায় গাড়ীর ধা’ক্কায় ইউনিক বাসের স্টাফের মৃ’ত্যূ

রংপুর মেডিক্যালে করোনা ইউনিট বন্ধের দাবিতে নার্সদের আন্দোলন,পরিচালকের কার্যালয় ঘেরাও

গাইবান্ধায় পুষ্টির চাহিদা মেটাতে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটের আদিতমারীতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বাজার তদারকিতে নেই কোনো গতি!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউপি সদস্যকে কু*পিয়ে জ*খম