crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রতারণার করে ৫০০ নারীকে ভারতে পাচার করেছে ঝিনাইদহের ‘বস রাফি’: র‌্যাব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২, ২০২১ ১০:২৬ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

প্রতারণার ফাঁদে ফেলে ভারতে নারী পাচার চক্রের ‘মূল হোতা’ ঝিনাইদহের আশরাফুল ইসলাম ওরফে বস রাফিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঝিনাইদহ ও যশোরের অভয়নগর ও বেনাপোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য তিনজন হলেন, যশোরের সাহিদা বেগম ওরফে ম্যাডাম সাহিদা, ইসমাইল সরদার ও আবদুর রহমান শেখ। রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতে নারী পাচার চক্রের মূল হোতা আশরাফুল ইসলাম আট বছর ধরে ভারতে যাতায়াত করতেন। আর পাঁচ বছর ধরে ভারতে নারী পাচার করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে আশরাফুল ইসলাম স্বীকার করেন, তিনি গত পাঁচ বছরে পাঁচ শতাধিক নারীকে বিভিন্নভাবে ভারতে পাচার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রতারণার ফাঁদ পেতে তরুণীদের পাশের দেশ ভারতে পাচার করত এই চক্র। দেশি-বিদেশি ৫০ জন সংঘবদ্ধভাবে এই চক্রের সঙ্গে জড়িত।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আশরাফুল আলমের সহযোগী টিকটক হৃদয় বাবু অনলাইনে সোশ্যাল মিডিয়ায় তরুণীদের মাধ্যমে একটি গ্রুপ তৈরি করেন। তরুণীদের মডেল বানানোর প্রলোভনের ফাঁদে ফেলে তাদের প্রথমে আকর্ষণ করা হতো। পরে তাদের বিভিন্ন সুপার মার্কেট ও পাশের দেশে চাকরির প্রলোভন দেখিয়ে আশরাফুলের সহযোগিতায় বিদেশে পাচার করত ওই গ্রুপ। র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। টিকটক ভিডিও তৈরির ফাদে ফেলে তরুণীদের ভারতে পাচার করা হচ্ছে। সম্প্রতি ভারতে কয়েকজন মিলে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর বিষয়টির অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসে। ওই তরুণীকে নির্যাতনের ঘটনায় রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় নামে ঢাকার মগবাজার এলাকার এক বাসিন্দাকে শনাক্ত করেছে পুলিশ। এই রিফাদুলই মেয়েটিকে মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে বছরখানেক আগে ভারতে নিয়ে যান বলে তার পরিবার জানায়। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শুক্রবার ক্লাস নেওয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল: শিক্ষা মন্ত্রণালয়

কাতারে বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ জায়গায় অবস্থানের আহ্বান বাংলাদেশ দূতাবাসের

জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণসহ ৬ দফা দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির স্মারকলিপি পেশ

ঘোড়াঘাটে এইচপিভি টিকাদানের প্রস্তুতিমূলক সভা

নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

বকশিগঞ্জে বকেয়া বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বি’চ্ছিন্ন গিয়ে মা’রধরের শিকার হলেন পল্লী বিদ্যুৎ কর্মচারী

বকশিগঞ্জে বকেয়া বিদ্যুৎ গ্রাহকের সংযোগ বি’চ্ছিন্ন গিয়ে মা’রধরের শিকার হলেন পল্লী বিদ্যুৎ কর্মচারী

রংপুরসহ তিন জেলায় আরও ৩১ জনের করোনা শনাক্ত

চকরিয়ায় সন্ত্রাসীর গুলিতে চেয়ারম্যান প্রার্থী নোবেল নিহত

ডোমার ফ্রেন্ডশীপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষকের উপস্থিতি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষকের উপস্থিতি