crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২০ ৪:২৩ অপরাহ্ণ


আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা পৌরসভার পশ্চিম শ্রীমদ্দি গ্রামের ধর্ষক রিক্সাচালক মো. আবদুল মতিন (৬০) কর্তৃক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । গতকাল বৃহস্পতিবার শ্রীমদ্দি গ্রামে বসত বাড়ির দোচালা ঘরে এ ঘটনা ঘটে। ধর্ষক একই গ্রামের মৃত লালু মিয়ার ছেলে এবং ভিকটিমের দূর সম্পর্কে নানা হয় । ভিকটিম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী । শুক্রবার ছাত্রীটির স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হোমনা থানায় ধর্ষণ মামলা করেন ।
থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বাদী তার স্বামী ও এক ছেলেকে নিয়ে ভিকটিম ও তিন বছরের এক শিশু সন্তানকে বাড়িতে রেখে জমিতে কাজ করতে যায়। ভিকটিম বসত বাড়ির দোচালা ঘরে কাঠের চৌকির মধ্যে ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে থাকে ।পাশের বাড়ির দুসম্পর্কের নানা ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ খালিঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দুই হাত ও মুখ ওড়না দিয়ে বেধে জোরপূর্বক ধর্ষণ করে । বাদীর ভাসুরের মেয়ে তার ঘরের সামনে দিয়ে হোমনা যাওয়ার পথে ধর্ষক আবদুল মতিনকে দোচালা ঘর থেকে দ্রুত বের হতে দেখে । পরে ভিকটিমের কান্না শুনিয়া ঘরে ঢুকে কাঠের চৌকির ওপর তার হাত ও মুখের বাঁধন খুলে দেয় । তারপর সে বাদীকে লোকমারফতে সংবাদ দিলে বাদী ও তাহার স্বামী দ্রুত বাড়িতে যায় এবং বাদীর কন্যার নিকট হতে ঘটনার বিস্তারিত শুনেন। পরে আশপাশের লোকজন এসে ভিকটিমেকে ধর্ষণের প্রমান দেখতে পায়। ধর্ষক আবদুল মতিন পলাতক রয়েছে ।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক মতিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লাখ লাখ টাকার মাছ লুট

দেশে করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭৩৭

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে জমজমাট বালির ব্যবসা, নষ্ট হচ্ছে পরিবেশ

নির্বাচনী সংস্কারে তিন দফা প্রস্তাবে বাংলাদেশ কংগ্রেস’র মানববন্ধন

গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশ অভিযানে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ আটক-২

বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ এক ব‍্যবসায়ী আটক

প্রতিনিধি আবশ্যক

‘যুবরাই লড়বে, সবুজ প্রকৃতি গড়বে’ শ্লোগানে ঝিনাইদহে নদ-নদী দখল দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন

হোমনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারে হ’ত্যা মামলা দায়ের

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৬১ হাজার টাকা মূল্যের জা’ল নোটসহ গ্রেফতার-১