crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পৌর মেয়র নির্বাচনে জামানত পাঁচ হাজার টাকা করুন: অ্যাড. ইয়ারুল ইসলাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৯, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: পৌরসভার নির্বাচনে মেয়র পদের জামানত ত্রিশ হাজার টাকা থেকে কমিয়ে পাঁচ হাজার টাকা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কর্তৃক আয়োজিত প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জামানত বিশ হাজার টাকা। জনসংখ্যা ও আয়তনের বিচারে একটি পৌরসভা একটি সংসদীয় আসনের দশ থেকে পনের ভাগ কম। সেই হিসেবে পৌর মেয়র প্রার্থীদের জামানত পাঁচ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়। “সুশাসনের জন্য দরকার একটি জবাবদিহিতামূলক সরকার” শীর্ষক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জাগপা’র মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বক্তৃতা প্রদান করেন। বক্তব্যে অ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, নির্বাচন পদ্ধতির সংস্কার ছাড়া আন্দোলন করে কাজের কাজ কিছু হবে না। বাংলাদেশ কংগ্রেস আহুত নির্বাচন সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হতে তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন নয়, স্থায়ী ট্রেন চালুর দাবি ক্যাব চট্টগ্রামের

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন নয়, স্থায়ী ট্রেন চালুর দাবি ক্যাব চট্টগ্রামের

হোমনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

ধোনীর নেতৃত্বে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে সাকিব আল হাসান

ডোমারে আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীদের সংবর্ধনা ও পাঠ সমাপনি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ১৫টি গাঁজার গাছসহ গাঁজা ব্যবসায়ী আটক

বিলাইছড়িতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

দেশে করোনায় আরও ১৯৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬,৭৮০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫

টাঙ্গাইলের মধুপুরে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে নতুন ঘর ও জমি হস্তান্তর

আরও ৫৩ হাজার ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী