crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পেঁয়াজ নিয়ে বন্দরে ভিড়েছে মিয়ানমারের ট্রলার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২০ ৯:৩৬ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  বিশ টন পেঁয়াজ নিয়ে টেকনাফে ভিড়েছে মিয়ানমারের একটি ট্রলার। শুক্রবার সকালে ট্রলারটি বন্দরে এসে ভিড়ে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, প্রায় ৩ মাস পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। ইতোমধ্যে পেঁয়াজগুলো ট্রলার থেকে খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। কাগজপত্র হাতে না আসায় এখনও পেঁয়াজের সঠিক পরিমাণ জানা যাচ্ছে না। তবে ২০ মেট্রিক টনের বেশি হতে পারে।

সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সেভেন স্টার এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে কানিজ এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করেন।

আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উসমান গণি জানান, প্রথম ধাপে দুই হাজার বস্তা পেঁয়াজ টেকনাফ বন্দরে এসে পৌঁছেছে। আরও পেঁয়াজ পথে রয়েছে ।

সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সেভেন স্টার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. আরাফাত জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় আমদানির কাগজপত্র (আইজিএম) জমা দেওয়া সম্ভব হয়নি। শনিবার কাগজপত্র জমা দিয়ে রোববারের দিকে পেঁয়াজগুলো দেশীয় বাজারে সরবরাহ করার আশা করছি ।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন জানান, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজ দ্রুত খালাস করে বাজারে পৌঁছানো হবে।

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩৫৭৩ দশমিক ১৪১ মেট্রিক টন পেঁয়াজ এবং আগস্ট মাসে এসেছে ৮৪ মেট্রিক টন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা পৌর সুপার মার্কেট উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনা পৌর সুপার মার্কেট উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

কোভিড-১৯ মহামারী সব দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং একসঙ্গে কাজ করার মতো পরিস্থিতি তৈরি করেছে: প্রধানমন্ত্রী

নাসিরনগরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ইসলাম উদ্দিন দুলালের মোটরসাইকেল শোডাউন

শপথ নিলেন নাসিরনগর উপজেলার নবনির্বাচিত ইউপি সদস্যরা

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

দুরূদে মাগফেরাত

নাসিরনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে ২ শতাধিক চালক ও হেলপারকে প্রশিক্ষণ

পাবনায় ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং বিষয়ক উপদেষ্টা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

শৈলকুপায় তীব্র শীতে বাইরে ঘুমাচ্ছে কওমী মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী