crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশে বাহিনীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের ৫ সিদ্ধান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধানে ৫টি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের কল্যাণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ১৭ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এরই ধারাবাহিকতায় পুলিশের সমস্যা সমাধানে আজ (বুধবার) বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

আলোচনা সভায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ কাজ করেন, তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর মধ্যে রয়েছে- ১. ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা। ২. পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া। ৩. পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের মধ্যে যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে সম্পন্ন হয়ে আছে, সেগুলোতে অর্থ ছাড় করা। ৪. ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা। ৫. পুলিশের এসআই ও এএসআই র‌্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।

সভায় ড. ইউনূস জানান, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফরম্যান্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ওসি’র নেতৃত্বে হ’ত্যাসহ ১০ মামলার ও’য়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

হোমনায় ওসি’র নেতৃত্বে হ’ত্যাসহ ১০ মামলার ও’য়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

এমপি ইঞ্জিনিয়ার সবুরকে আইইবি’র ফুলেল সংবর্ধনা

গাইবান্ধায় এক এনজিও’র নির্বাহী পরিচালকের বিরুদ্ধে চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগ

গোবিন্দগঞ্জে রায়হান হ’ত্যা মামলায় গ্রেপ্তার-৪

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ডিমলায় ৮ দোকানসহ ২০মোটর সাইকেল আরোহীর জরিমানা

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে ১ কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩!

খুলনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার