crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে অলঙ্কার কারখানা থেকে স্বর্ণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১০, ২০২০ ৫:৩৭ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে এক জুয়েলার্সের কারখানা থেকে আনোয়ার হোসেন (৩৫) নামের এক স্বর্ণশিল্পী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় সংলগ্ন সাগর জুয়েলার্সের কারখানার একটি কক্ষ থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। প্রয়াত আনোয়ার হোসেন ওই কারখানায় ১৫ বছর ধরে কাজ করে আসছিলেন। নিউ জুম্মাপাড়া পাকার মাথা এলাকার মাসুম মিয়ার ছেলে তিনি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থালে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।” এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে একটি ইউডি মামলা করা হয়েছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী জানান, সকাল ১১টার দিকে ব্যবসায়ী সমিতির অফিস সহকারী আসলাম ফোন করে বলেন-‘সাগর জুয়েলার্সের কারিগর আনোয়ার হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানাই। তবে কেন, কীভাবে গলায় ফাঁস দিয়েছে তা আমার জানা নাই।”

রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম জানান, নিহত আনোয়ার হোসেন ইউনিয়নের সাধারণ সদস্য ছিলেন। কী কারণে এ ঘটনা ঘটল বের করতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় জোড়া মাথা ও তিন হাতওয়ালা শিশুর জন্ম

সরিষাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

অনুমোদনহীন দোকান খোলা রাখায় দুই জনকে জরিমানা

কেএমপির অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পেকুয়ায় ব্যবসায়ী নেজাম হত্যায় ইউপি সদস্যকে প্রধান আসামী করে ৮জনের নামে মামলা

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং খুলনার ব্যবসায়ী সমিতির নেতুবৃন্দের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের মতবিনিময়

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা:দক কারবারি গ্রে’ফতার

হোমনায় শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগমের বিদায় সংবর্ধনা

নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হোমনায় পুলিশ সেবা সপ্তাহ পালিত