crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হরিণাকুন্ডুতে বিট পুলিশিং কার্যক্রম শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৩, ২০২০ ৪:১২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
যেকোন ধরণের অপরাধ নির্মূল, সামাজিক বিরোধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। এসব কার্যক্রম পরিচালনার লক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১০ স্থানে করা হয়েছে বিট পুলিশিং কার্যালয়। রোববার সকালে হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (ওসি) মো আবদুর রহিম মোল্লা এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেণ। এ সময় প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, উপপরিদর্শক জগদীশ চন্দ্র বসু, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি আবদুর রহিম মোল্লা বলেন, পুলিশের কার্যক্রম আরও জনমুখী ও জনবান্ধব করাই এই কার্যক্রমের লক্ষ্য। এছাড়াও এ কার্যক্রমের ফলে দ্রুত পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। প্রতিটি বিট পুলিশিং কার্যালয়ে একজন উপ-পরিদর্শক, একজন সহকারি উপ-পরিদর্শক ও তিনজন সদস্যের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে একইভাবে এই কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, এতে স্থানীয় ছোটখাটো সমস্যা, সামাজিক বিবাদ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় দ্রুত বিট পুলিশের কার্যালয়ে সমাধান করা হবে। এ ছাড়া তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করবেন। তারপর সে অনুযায়ী দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে। ফলে মানুষ দ্রুত পুলিশি সেবা পাবে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে জ্বীনের বাদশা সাইফুলের সহযোগী মাহফুজ গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার

কুমিল্লায় অনলাইন প্র’তারক চক্রের হোতাসহ গ্রেফতার-৩

গাইবান্ধায় এশিয়ান টিভি’র ৬ তম শুভ জন্মদিনের কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পঞ্চগড়ে ১৫টি গাঁজার গাছসহ গাঁজা ব্যবসায়ী আটক

আধুনিক বিশ্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় বেতন আর এমপিওভুক্ত বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রদান করা হয় অনুদান !

কেএমপি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

সরিষাবাড়ীতে জুয়ার বোর্ডে ডাকাতের হামলা, বোর্ডের মালিক মান্নানকে কুপিয়ে আহত

দুই শর্তে ৫৪ ধারায় গ্রেফতার করা যাবে: আইন উপদেষ্টা

‘ এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি , নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’ঃ কবির ভাষায় শেখ হাসিনা