crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৮, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ (রবিবার) দুপুরে বঙ্গভবনে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘পুলিশ সদস্যদের কাজ যাতে জনবান্ধব হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।’

জনস্বার্থে বিভিন্ন মামলা নিষ্পত্তিতে যথাসম্ভব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। সাইবার ক্রাইম মোকাবেলায় পুলিশের প্রতিটি সদস্যকে প্রযুক্তি জ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।’

রাষ্ট্রপতি স’ন্ত্রাসবাদ ও জ’ঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেন।

সাক্ষাতকালে আইজিপি রাষ্ট্রপতিকে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মাছরাঙা টিভির পঞ্চগড় প্রতিনিধি খোরশেদ আলম আর নেই

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হবেঃ জিএম কাদের

নাসিরনগরে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও পুরস্কার বিতরণ

নাসিরনগরে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও পুরস্কার বিতরণ

ভেড়ামারায় মুখে মাস্ক ব্যবহার না করায় মোটরসাইকেল আরোহীর জরিমানা

রংপুরে নবজাতক উদ্ধার

সারাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বি’ক্ষোভ

সারাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বি’ক্ষোভ

১০ লক্ষ নেকী লাভের দোয়া

হোমনার ডিজিএম আজিজুর রহমান সরকার শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত

হোমনার ডিজিএম আজিজুর রহমান সরকার শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত

সুন্দরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবিতে বিক্ষোভ

পুঠিয়ায় শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া