crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুলিশ সুপারদের ‘রোল মডেল’ হতে হবেঃ আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২১, ২০২০ ৮:৫৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, ‘জেলার পুলিশ সুপারদের (এসপি) কে অনুকরণীয় ‘রোল মডেল’ হতে হবে। বাংলাদেশ পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে হবে। ‘চেঞ্জ মেকার’ হিসেবে দেশের জন্য জনগণের জন্য কাজ করতে হবে।’
গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় ১৩টি জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারগণের উদ্দেশ্যে ব্রিফিংকালে এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘ব্রুটালিটি’ বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে।জনগণের সাথে মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালবাসতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে। মানুষকে ভালোবাসলে তাদেরও ভালোবাসা পাওয়া যায়, করোনা আমাদেরকে তা দেখিয়ে দিয়েছে।আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত পুলিশ দেখতে চাই। পুলিশে দুর্নীতিবাজ ও মাদকের সাথে সংশ্লিষ্টদের স্থান নেই।
আইজিপি বলেন, সারাদেশে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। কার্যকরভাবে বিট পুলিশিং বাস্তবায়ন করতে হবে, যাতে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধী, অপরাধ প্রবণতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের কাছে থাকে।
তিনি বলেন, ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিসিপ্লিনের প্রতিও নজর রাখতে হবে। ওয়েলফেয়ার এবং ডিসিপ্লিনকে মেলানো যাবে না।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আইজিপি’র মতবিনিময়

ফেনীর সোনাগাজী থানার সাবেক সেই ওসি মোয়াজ্জেমের আদি বাড়ি ঝিনাইদহের সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে

সরিষাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রাষ্ট্রপতির অফিস থেকে ফোন পেয়ে আবদুল হামিদকে ছেড়ে দেওয়ার অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমকালীন সাহিত্য প্রসঙ্গ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমকালীন সাহিত্য প্রসঙ্গ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হলেও একদিনও ব্যবহার হয়নি উদদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক

রংপুরে বেতনের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

সৈয়দপুরে গৃহবধুকে গণধর্ষণ করে হত্যা: গ্রেপ্তার ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পঞ্চগড়ে সাংবাদিকদের ‘স*ন্ত্রাসী’ বলে গালি দেওয়া সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নেওয়া হলো তাৎক্ষণিক ব্যবস্থা