crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় সিএনজির ধা*ক্কায় মুদি ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী সিএনজি চালিত অটো রিকশার ধা*ক্কায় বিজন দত্ত (৫৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া-আড়ানি সড়কের রাজবাড়ি বাজার এলাকায় পলাশ জুয়েলার্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিজন দত্ত পুঠিয়ার রাজবাড়ি বাজারের মৃত পুলক দত্তের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজারে মুদি দোকান পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হাঁটাহাটির উদ্দেশে বিজন দত্ত বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় পুঠিয়া ত্রিমোহনী বাজার থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আ*ঘাত পান। সিএনজি চালক দুর্ঘটনার পরপরই গাড়িসহ পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজন দত্তকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ জানান, ‘দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া সিএনজিকে শনাক্ত ও চালককে আটকের জন্য অভিযান চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পের কাজ নিয়ে প্রকল্পের সভাপতি ও ইউপি চেয়ারম্যানের নয়-ছয়

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতির ছেলে শ্রাবনের ট্যালেন্টপুলে বৃত্তিলাভ

পঞ্চগড়ে অ’পহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রে’ফতার ১

পঞ্চগড়ে অ’পহরণ মামলার ভিকটিম উদ্ধার, গ্রে’ফতার ১

করোনাভাইরাসে সারা দেশে আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৯৮

রংপুর সিটিমেয়র টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের উদ্যেশ্যে রওয়ানা দিয়েছেন

মালয়েশিয়ায় স্থানীয় শ্রমিকদের মতো সুযোগ- সুবিধা পাবেন বাংলাদেশিরা: প্রেস সচিব

পঞ্চগড়ে দ্বিতীয় বারের মতো রেড কোরাল কুকরি  উদ্ধার

পঞ্চগড়ে নতুন করে আরো ১২জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৮০

ঠাকুরগাঁওয়ে চার হাত-পা ভেঙে দেওয়া সেই অন্তঃসত্ত্বা পারভিনের মৃত্যু