crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় রেল কোয়ার্টারে আ*গুন, পুড়ল ৫০ মণ রসুন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৬, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় একটি রেল কোয়ার্টারে আগুন লেগে প্রায় ৫০ মণ রসুন পুড়ে নষ্ট হয়েছে। সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে, আনুমানিক আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলপুকুর রেলগেট সংলগ্ন রেল কোয়ার্টারে সংরক্ষণ করে রাখা রসুনে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি নজরে আসার পর নাইটগার্ড ভুক্তভোগী মো. সাদ্দাম আলীকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কোয়ার্টারে মজুত থাকা বিপুল পরিমাণ রসুন পুড়ে যায়।

ভুক্তভোগী সাদ্দাম আলী জানান, “বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় রেল কর্মকর্তাদের অনুমতি নিয়ে সেখানে রসুন সংরক্ষণ করেছিলেন। পুড়ে যাওয়া রসুনগুলো আমার আপন ছোট ভাইয়ের। আমি রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করি। আমাদের পারিবারিক ঝামেলা রয়েছে। এখানে শর্টসার্কিটের কোনো সম্ভাবনা নেই। শত্রুতার কারণে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে আমার ধারণা।’’

ঘটনার খবর পেয়ে বেলপুকুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ‘‘এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সবংর্ধনা

ঝিনাইগাতীতে শীতের কাপড়ের দোকানে ক্রেতা শুন্য কাপড়ের মার্কেট 

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

হোমনায় করোনা প্রতিরোধে বাজার, সন্দেহভাজন ব্যক্তির বাড়ি মনিটরিং ও বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

ঝিনাইদহ জেলা কালচারাল অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত

গুনাহ মাফের আমল

কুসিক নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে-স্থানীয় সরকার মন্ত্রী

কুসিক নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে-স্থানীয় সরকার মন্ত্রী

মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি