crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

 

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া(রাজশাহী)।।
রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া কলার হাটে বালুবাহী ট্রাক উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর ঢুকে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, , চারঘাটের আসকরপুর গ্রামের বাসিন্দা মাহাকাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০), নাটোর কাফুরিয়া, সদর এলাকার শাহীনের ছেলে সিয়াম (১৬), নাটোর পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের(৩৮) প্রামানিক, নাটোর বাঘাতিপাড়া সাইফুেলর ছেলে সেন্টু (১৮)।

এ ঘটনায় আহত হন পুঠিয়া উপজেলার বানেশ্বরের খুটিপাড়া গ্রামের জলিলের ছেলে রায়হানুল ইসলাম (৪০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল সকাল ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, ‘সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করি এবং আহত একজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে মারা যাওয়া আরও একজনসহ মোট নিহত ৪ জনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক।’

স্থানীয়রা জানান, ট্রাকটি বাজারে ঢুকে একাধিক দোকান ও পথচারীকে চা*পা দেয়। দুর্ঘটনার সময় বাজারে ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্রেক ফেইল করে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের বায়োমেট্রিক হাজিরা মেশিন!

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় পর্যায়ে অভিনয়ে প্রথম খুলনার জায়ান খান

মসজিদ কমিটি গঠন নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন ধর্ম উপদেষ্টা

ঝিনাইদহে আবেদীন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ উপহার বিতরণ

অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে

ময়মনসংহের গৌরীপরে চেক জালিয়াতির অভিযোগে অফিস সহকারী বরখাস্ত

নূরুল ইসলাম (নূরু সরকার ) আর নেই

রসিকের দৃষ্টিনন্দন ফটক উদ্বোধন, বিভিন্ন সড়কে নির্মিত হবে আরও ৪টি

রসিকের দৃষ্টিনন্দন ফটক উদ্বোধন, বিভিন্ন সড়কে নির্মিত হবে আরও ৪টি

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতাকে হু’মকির প্রতিবাদে হোমনায় নি’ন্দা ও প্র’তিবাদ সভা

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতাকে হু’মকির প্রতিবাদে হোমনায় নি’ন্দা ও প্র’তিবাদ সভা