crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সং*ঘর্ষে তিন জন নি*হত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২২, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সং*ঘর্ষে তিন জন নিহতের ঘটনা ঘটেছে। উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজারের পাশে গ্রামীন ফিডস লিঃ এর সামনে (রাজশাহী-নাটোর) মহাসড়কে উপর শনিবার(২১/১২/২০২৪ইং)দুপুর ১.২৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এতথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন,  পুঠিয়া উপজেলার পশ্চিম কান্দ্রা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক আবু হানিফ (২৩), স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন (১৯) ও শালিকা মোছাঃ বিথী খাতুন (১৫)।

জানা যায়, রাজশাহী হইতে নাটোর অভিমুখী একটি এফজেড ভিপি ২ মোটরসাইকেলে তিন জন সহ যাওয়ার সময় রাজশাহীগামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক সহ মোটরসাইকেল থাকা দুই জন আরোহী গুরুতর র*ক্তাক্ত জখম হলে স্থানীয় জনসাধারণ, পুলিশ গুরুতর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পবা হাইওয়ে থানার এসআই মোঃ ফিরোজ হোসাইন জানান, ‘রাজশাহীগামী একটি অজ্ঞাত পরিচয় যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাওয়ার সময় শিবপুর আলুর হিমাগারের সামনে পুঠিয়ার দিকে যাওয়া মোটরসাইকেলকে ধা*ক্কা দিলে আবু হানিফ ও বিথী ঘটনাস্থলে নিহত হয়। আহত অবস্থায় ফাতেমাকে রামেক হাসপাতালে পাঠালে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। ফাকা স্থানে দুর্ঘটনা ঘটায় দ্রুত গতিতে বাসটি পালিয়ে যায়। আমরা শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ

ডিমলায় এক নারীর ঝু*লন্ত মরদেহ উদ্ধার

মধুপুরে মাস্ক না পরার অপরাধে ১১ ব্যাবসায়ীর জরিমানা

যশোরে ভিজিড ’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

পুঠিয়ায় ফের মহাসড়কে ডা*কাতি, ১৯ মহিষবোঝাই ট্রাক লু*ট

নীলফামারীতে ১ হাজার ৩২৫ বোতল ফে’ন্সিডিলসহ দুই মা’দক কারবারি গ্রেফতার

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮

কার্ভাডভ্যানের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ডোমারে আরসিসি রাস্তা নির্মাণের দাবীতে মানববন্ধন

নীলফামারী জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা