crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৭, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ১১ টা থেকে ২.৩০ পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ধোপাপাড়া বাজারের কৃষি ঘর এবং সাতবাড়িয়ার আশরাফুল ট্রেডার্সে অবৈধভাবে সার মজুতের বিষয়টি ধরা পড়ে। পরে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মজুত করা ৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান, ‘কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতদারি প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বগুড়ায় হাত খরচের টাকার জন্য‌ ছেলের হাতে মা খু’ন

ঘোড়াঘাটে পা’চারকালে সরকারি সার আটক, ৩ প্রতিষ্ঠানকে জ’রিমানা

নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পেলে বিবেচনা করবে জাপা

নদীভাঙ্গন কবলিত মানুষকে সহযোগিতার আশ্বস্ত করলেন : মির্জা আজম এমপি

পঞ্চগড়ে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যা

ডোমারে নির্বাচনকে সামনে রেখে পোস্টারে ছেঁয়ে গেছে গোটা পৌর এলাকা

পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় দৃষ্টি হারালো পাঁচ বছরের শিশু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধর্ষ ডা*কাতি: অ*স্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকা লুট

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

দিনাজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী