crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৩৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ের ১০ ইউনিয়নের সকল কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৫, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলার ৯টি ও আটোয়ারী উপজেলার ১টিসহ মোট ১০টি ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে এসব নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়।
এসময় নির্বাচনী সরঞ্জাম বিতরণের আগে দুই উপজেলার ১০ ইউনিয়নের সকল কেন্দ্রের দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে আইন শৃঙ্খলা বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রেট সোলেমান আলী।
এসময় তিনি বলেন, ভোট চলাকালিন কোন রকম পক্ষপাতিত্ব করা যাবে না। কেউ যদি এর ব্যত্য়য় ঘটান তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পরে একেক করে সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণের কার্যক্রম শুরু করা হয়।
এদিকে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নির্বাচন পরিচালনার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু করতে আনসারের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য পুলিশ, প্রশাসন, বিজিবি, র‍্যাব মোতায়েন করা হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎপল কুমার ভৌমিক আর নেই

সারা দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু , নতুন শনাক্ত ৮৪৫

হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগুলোতে টাঙানো হচ্ছে জাতির পিতার ছবি

করোনা প্রতিরোধে (হোমনা-মেঘনা) সার্কেল এএসপি’র মাস্ক বিতরণ ও নির্দেশনা প্রদান

শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকার এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডোমারে ক্রিকেটবাজির এজেণ্ট ও মাদকসেবী আটক

সুন্দরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ভ্যানগাড়ী বিতরণ

পঞ্চগড়ে অটো ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মহেশপুরের আসাদুল্লাহ যেভাবে শিবির থেকে জঙ্গি

সরিষাবাড়ীতে সরকারি জমি দখল নিয়ে দু’পক্ষের সংর্ঘষে-৫ নারী আহত