crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে স্বামীর রডের আঘাতে স্ত্রী নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: 
পঞ্চগড়ে  স্বামীর রডের আঘাতে   স্ত্রী  ফাতেমা আক্তার জোসনা (২৭) কে  নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার  বিকাল ৫ টার সময় সদর  উপজেলার দোমনি সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
স্ত্রী জোসনা উপজেলার ডাবরভাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের  মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭  বছর পূর্বে দোমনি সরকার পাড়া  গ্রামের মৃত মউন উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের  সাথে জোসনা’র পারিবারিকভাবে বিয়ে হয়।তারপর থেকে প্রায়ই কলহ শুরু হলে  বাবার বাড়িতে থাকতো জোসনা। গত কয়েক মাস আগে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে জোসনা।  পারিবারিক কলহে স্ত্রীর সাথে শনিবার  সকালে  কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে জোসনার  স্বামী দেলোয়ার  হাতের কাছে থাকা লোহার রড  দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়।  পরে পরিবার ও স্থানীয়রা মিলে দ্রুত উদ্ধার করে পঞ্চগড়  আধুনিক সদর হাসপাতালে  নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জোসনার।            
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  জামাল হোসেন বলেন, আমরা হত্যাকাণ্ডের কথা শুনেই ঘটনাস্থলে গিয়েছি এবং স্ত্রী হত্যার অভিযোগে স্বামী দেলোয়ারকে  আটক  করেছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে সরকারি জমি দখল নিয়ে দু’পক্ষের সংর্ঘষে-৫ নারী আহত

নূর হোসেন আবাহনী জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী

একুশে বইলোর মধ্য দিয়ে আমাদের শিল্প-সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছাতে চাই: প্রধানমন্ত্রী

দোয়ারাবাজার সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঘোড়াঘাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

হোমনায় তালাবদ্ধ বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জামালপুরে আ’লীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সরকারি কলেজের অধ্যক্ষ, অ’পসারণ দাবি নেটিজেনদের

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রেফতার

নাসিরনগরে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ