crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে সার সরবারহে বাফার গুদামের কার্যক্রম শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৭, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
সারের সংকট ঠেকাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় সারের বাফার গুদাম হতে ডিলারদের মাঝে সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে বাফার গুদামের হলরুমে এ কার্যক্রম উদ্বোধনী  করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্যান্য জেলায় সারের সরবরাহ ঠিক থাকলেও আমন মৌসুমে পঞ্চগড়ে সারের কৃত্রিম সংকট দেখা দেয়াসহ বাজারে বেশি দামে কৃষক সার ক্রয় করার খবর বিভিন্ন মিডিয়ায় উঠে আসলে, নজরে পড়ে জেলা প্রশাসনের। তাই কৃষকরা যেন আর সারের সংকটে না পড়েন সেজন্য জেলা প্রশাসন দ্রুত গতিতে মন্ত্রণালয়ে যোগাযোগ করে কৃষকদের চাহিদা পূরণে সার সরবরাহের ব্যবস্থা করেন। ডিলারদের মাধ্যমে এখন থেকে বাফার গুদাম থেকে সার বিতরণ চলমান থাকবে।
জানা গেছে, বর্তমানে বাফার গুদামে সার মজুদ আছে ১৬ হাজার মেট্রিক টন। এর মধ্যে মঙ্গলবার ২ হাজার মেঃ টন সার ডিলারদের মাঝে বিতরণ করা হয়েছে। কার্যক্রম শুরুর পর জেলার ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ৪৭জন বিসিআই ও ১১৯ জন বিএডিসি ডিলারদের মধ্যে সার বিতরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী প্রমুখ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে করোনা সন্দেহে ৫ ব্যক্তির নমুনা সংগ্রহ

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে ৪টি চো’রাই মোটরসাইকেল উদ্ধারসহ চো’র চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঝিনাইদহে কমেছে অপরাধ, বেড়েছে পুলিশের ওপর জনগণের আস্থা

আরপিএমপিতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

ডোমারে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ

পুলিশের এএসপি পরিচয়ে কলেজ ছাত্রীকে বিয়ে করল বাদাম বিক্রেতা !

পঞ্চগড়ে গলাকাটা অবস্থায় অটোচালক উদ্ধার

নাসিরনগরে বিশেষ অবদান রাখায় ৪৬ জনকে সম্মাননা প্রদান

সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত