crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ক’কটেল বি’স্ফোরণের ঘটনায় মামলা, আটক ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

 

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের কর্মীসভার পাশে ক’কটেল বি’স্ফোরণের ঘটনা ঘটনানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পরই ৪টি তাজা ক’কটেল উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু (৪০) ও বোদা পৌরসভার আওয়ামী লীগের সদস্য জুয়েল ইসলাম (৫৪)।

সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার গড়ের ডাঙ্গা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভা চলাকালে এ ঘটনাটি ঘটে। রাতেই বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে বেংহারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভা চলছিল। হঠাৎ রাতের আঁধারে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দু’র্বৃত্তরা কর্মীসভা লক্ষ্য করে পরপর তিনটি ককটেল ছুঁড়ে মেরে পালিয়ে যায়। ক’কটেলগুলো গাছে লেগে পাশে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। এতে বাদী বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫) ক’কটেল বিস্ফোরণে আহত হয়। পরে সভার কর্মীরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে সভার অতিথিরা ফোনে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে গিয়ে ৪টি তাজা ক’কটেল উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা দায়ের হলে রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

হোমনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

হোমনায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাঁথিয়ায় বজ্রপাতে নারীর মৃত্যু

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পজেটিভ বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতা বিতরণ

ডোমারে চলাচলের রাস্তা বন্ধ করে দিল গ্রাম পুলিশ , বড় ভাইয়ের পরিবার অবরুদ্ধ

তিতাসে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল’র উদ্বোধন করলেন এমপি হানিফ

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন