crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ভুয়া মেডিকেল টেস্ট, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২২, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: 
পঞ্চগড়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভুয়া মেডিকেল টেস্ট করায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে পঞ্চগড় পৌর শহরের কায়েতপাড়ায় লিজিটপ্লাস এ্যাফিলিয়েট লিমিটেড অফিসে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন পঞ্চগড় জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
জানা যায়, দীর্ঘদিন ধরে লিজিটপ্লাস এ্যাফিলিয়েট লিমিটেড নামক প্রতিষ্ঠানে ভুয়া মেশিন ব্যবহার করে মেডিকেল টেস্ট করে মানুষকে তাদের প্রতারণার জালে ফেলে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলো পঞ্চগড়ের ভজনপুর এলাকার ডিলার আবু বক্কর সিদ্দিক ও আটোয়ারীর গিরাগাও এলাকার হেকিম রবিউল ইসলাম।
ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে অভিযান চালানো হয়। এতে প্রতিষ্ঠানটি ভুয়া চিকিৎসা দেওয়ার কারণে জনগণকে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. তোফায়েল আহমদ।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী পঞ্চগড় জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, লিজিটপ্লাস এ্যাফিলিয়েট লিমিটেড নামক প্রতিষ্ঠানে ভুয়া মেশিন ব্যবহার করে চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো আবু বক্কর সিদ্দিক ও রবিউল ইসলাম। সংবাদ পাওয়া মাত্রই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুর্নীতির তথ্য দিন ব্যবস্থা নেবঃ প্রধানমন্ত্রী

দুর্নীতির তথ্য দিন ব্যবস্থা নেবঃ প্রধানমন্ত্রী

হোমনায় দুই কি.মি. অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ

পাবনা চাটমোহরের বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দের ‘বড়াল নদী’র অংশ পরিদর্শন

ঝিনাইদহে মাজেদুল হত্যা মামলার পলাতক আসামীর যাবজ্জীবন কারদণ্ড

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে “ উদযাপন

নাগরপুরে নানা আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

হালাল ভালবাসা এতো সুন্দর আগে বুঝতে পারি নি: সানা খান

ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে চোখের পরীক্ষা এবং ছানি ও অপারেশন

রংপুরে ক্যান্টনমেন্ট ঘেরাওয়ে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন

ঘরোয়া উপায়ে মুহূর্তেই কমে যাবে গ্যাস্ট্রিকের ব্যথা