crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে নিখোঁজের ৩৭ দিন পর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৬, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি: 
পঞ্চগড়ে নিখোঁজ হওয়ার ৩৭ দিন পর তরিকুল ইসলাম ওরফে ছুটু বাউ (৫৪) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তরিকুল শহরের পূর্ব ইসলামবাগ এলাকার মৃত- আমির উদ্দিনের পুত্র।
শনিবার দুপুরে পঞ্চগড়ের শহরের রওশনাবাগ এলাকার মোস্তফার পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গত ১ জানুয়ারি গভীর রাতে নিখোঁজ হন তরিকুল। বাড়ি থেকে পঞ্চগড় বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরেননি। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পাননি।এ ঘটনায় তরিকুল ইসলামের ছেলে তুহিন পঞ্চগড় সদর থানায় ২ জানুয়ারী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অপরিচিত এক টোকাই পুকুরের পাশে মরদেহটি দেখতে পেয়ে লোকজনকে ডাকা ডাকি করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুই দিনের রিমাণ্ডে এসপি মহিউদ্দিন ফারুকী

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

পার্বতীপুরে পরিবেশের ছাড়পত্রবিহীন ইটভাটা অপসারণের জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ

রংপুরের পীরগাছায় বাঁশের সাঁকো কেড়ে নিচ্ছে প্রাণ, জনজীবন ব্যাহত

র‌্যাব-৬, সিপিসি-২’র সফল অভিযানে মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় ৯৬ স্বর্ণের বারসহ পা’চারকারী আটক

মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধ ভাতিজার বিরুদ্ধে চাচিকে মা*রধরের অভিযোগ

রংপুরে ক্যান্টনমেন্ট ঘেরাওয়ে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে নিজ দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা, কসমেটিকস ব্যবসায়ীকে গণপিটুনি

ডোমারে রংপুর বিভাগীয় উপ-পরিচালকের সাথে শিক্ষকদের মতবিনিময়