crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২, ২০২০ ১:৪২ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তেঁতুলিয়া দেবনগড় ইউনিয়নের সুরিগছ এলাকায়  মমতাজ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধ মমতাজ আলী ওই এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে।এ নিয়ে করোনায় পঞ্চগড় জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জনে।
রবিবার (২ আগস্ট) সকালের দিকে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সুরিগছ এলাকার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয় বলে জানান পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,করোনায় মারা যাওয়া মমতাজ  দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ২৯ জুলাই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠালে গতকাল শনিবার রাতে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। এদিকে গতকাল রাত থেকে মমতাজের  শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।
এপর্যন্ত জেলায় ৩৩৮ জন আক্রান্তের মধ্যে   সদরে ১৩১ জন,  বোদায় ৫৬ জন, দেবীগঞ্জে ৭৯ জন আটোয়ারীতে ৪১ জন,তেঁতুলিয়ায় ৩১ জন এর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায় বলে বিষয়টি সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছে।এ পর্যন্ত পঞ্চগড় জেলার ৫টি উপজেলায় বর্তমানে মোট ৩৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত জেলায় মোট ২০৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

জামালপুরে ২৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সাঁথিয়ায় মাধ্যমিক পর্যায়ে সকল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময়

কালীগঞ্জে নিজের ভোটটিও পেলেন না মেম্বার প্রার্থী আব্বাস আলী!

সরিষাবাড়ীতে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

কালকিনিতে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘু’স, দু’র্নীতি ও অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে সাংবাদিকদের ‘স*ন্ত্রাসী’ বলে গালি দেওয়া সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নেওয়া হলো তাৎক্ষণিক ব্যবস্থা 

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি,১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ

ঝিনাইদহ-ভারত সীমান্তে বেড়েছে দালালের উৎপাত, দালালসহ আটক ৭

জামালপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় এক আসামির মৃত্যুদণ্ড