crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপার ভূমিদস্যু, জাল দলিল তৈরীর হোতা ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৮, ২০১৯ ৩:১৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ভূমিদস্যু, জাল দলিল তৈরীর হোতা ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ কর্মসূচীর আয়োজন করে দুধসর ও ফুলহরি ইউনিয়নের জনগণ। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে ওই এলাকার নানা শ্রেণি পেশার মানুষসহ ভুক্তভোগিরা অংশ নেয়।

এসময় ভুক্তভোগি ভগবাননগর গ্রামের আমিরুল ইসলাম, আনছার আলী, আদিবাসি পাড়ার লালন কুমার বিশ্বাস, বীরেন্দ্রনাথ মন্ডল, ভাটই এলাকার মকবুল মোল্লা, আসানগর গ্রামের মাজিদ মোল্লাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ভূমিদস্যু মোবাশ্বের এলাকার অনেকের জমির জাল দলিল করে পেশীশক্তির মাধ্যমে দখল করে নিয়েছে। সে এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ ব্যাপারে অভিযুক্ত মোবাশ্বের আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভ্যাকসিন কিনতে একনেক সভায় ৪ হাজার কোটি টাকা অনুমোদন

র‌্যাব-৪ এর মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এর বিদায় সংবর্ধনা

নাসিরনগরে বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাসিরনগরে কোভিড-১৯ টিকা নিতে সচেতনতামূলক র‌্যালি, এমপি‘র টিকা গ্রহণ

নাসিরনগরে কোভিড-১৯ টিকা নিতে সচেতনতামূলক র‌্যালি, এমপি‘র টিকা গ্রহণ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর নিহত

সন্তানের জন্য দুধ চুরি, টাকা দিলেন পুলিশ কর্মকর্তা !

হোমনায় ফের পাঁচ আবাসিক গ্যাসের রাইজার চুরি

ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো জিয়াউল আহসানকে