crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় পুলিশের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৪, ২০২০ ৩:০৬ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:করোনা ভাইরাস সংক্রমণ  পরিস্থিতিতে  কর্মহীন, অসহায়, দুস্থ,  ভ্যান, রিকশা, ইজিবাইক, সিএনজি চালক এবং মোটর পরিবহণ শ্রমিকসহ ৬০০ জনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় জেলা পুলিশ।
শনিবার (২৩ মে) সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নেতৃত্বে পঞ্চগড়ের জগদ্দল বাজারে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করে। একই সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)  মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ লাইন্সের সামনে, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)  সুদর্শন কুমার রায় জালাসি এলাকায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  মোঃ আলমগীর রহমান ধাক্কামারা এলাকায় চলাচলকারী ভ্যান, রিক্সা, ইজিবাইক চালকদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,সয়াবিন তৈল, সেমাই, চিনি।
জানা গেছে, পঞ্চগড় পুলিশ সুপারের  নির্দেশে একই সময় পর্যাক্রমে দেবীগঞ্জ, বোদা,আটোয়ারী, তেঁতুলিয়াসহ  প্রত্যেক থানার অফিসার ইনচার্জসগণকে নিজস্ব  থানা এলাকার ভ্যান,রিকশা,ইজিবাইক,সিএনজি এবং মটর পরিবহণ শ্রমিকদের মাঝে তারাও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি সক্ষমতাসহ একাধিক সিদ্ধান্ত

কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের নয়, দেশের জনগণের ব্যাংক : আইজিপি

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ক্রিকেটার শরীফুল নিজ গ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

কুমিল্লা -০২ (হোমনা ও মেঘনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ বিজয়ী

বিমান বাংলাদেশে চাকরি

মিরজাগঞ্জ হাটের বটগাছটি ভেঙে পড়ায় দুর্গোৎসব অনিশ্চিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

দেবীগঞ্জ পৌর নির্বাচনে হ্যান্ডমাইক নিয়ে প্রচারণায় মেয়র প্রার্থী যাকারিয়া

আদমদীঘিতে ধান- চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

আদমদীঘিতে ধান- চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান