crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নৌকাকৃতি এলইডি বাতিতে আলোকিত ময়মনসিংহ নগরী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৯, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
নৌকাকৃতি এলইডি বাতিতে আলোকিত ময়মনসিংহ নগরী

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নগরীর শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে রবিবার থেকে জ্বলে উঠেছে নৌকাকৃতি দৃষ্টিনন্দন আধুনিক এলইডি সড়কবাতি।

রবিবার সন্ধ্যা ৬ টায় ৩২ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ব্রিজ উত্তর পাড় এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কবাতি উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক আলোকিতকরণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সড়ক আরও আলোকিত হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘করোনা ও বৈশ্বিক সংকটে উন্নয়ন বাধগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সংকটও কেটে যাবে।’

এ সময় ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমদাদুল হক মন্ডল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ ফারজানা ববি কাকলি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহীনূর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে আমবাড়ীহাট জামে মসজিদের দ্বি-তল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

ঈদের পর শনিবারেও খোলা থাকতে পারে স্কুল- কলেজ

ঈদের পর শনিবারেও খোলা থাকতে পারে স্কুল- কলেজ

নারী দিবসে এডাব ও এসপিকের উদ্যোগে জামালপুরে তিন নারীকে বিশেষ সম্মাননা প্রদান

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন গৌরীপুরের ইউএনও

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন গৌরীপুরের ইউএনও

১২ সেপ্টেম্বর থেকে ঢাকায় ইণ্টারপা সম্মেলন শুরু

১২ সেপ্টেম্বর থেকে ঢাকায় ইণ্টারপা সম্মেলন শুরু

সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার পায়নি : রংপুরে সংহতি সমাবেশে বক্তারা

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুরে পল্লীবন্ধুর মাজার জিয়ারত করলেন রংপুর মহানগর যুব সংহতি

রংপুরে পল্লীবন্ধুর মাজার জিয়ারত করলেন রংপুর মহানগর যুব সংহতি

হোমনায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও চিহ্ন স্থাপন করেন ইউএনও

পৃথিবী ছাড়লেন খ্যাতিমান সাংবাদিক আজম জহিরুল ইসলাম