crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৫, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সাথে বৈঠকে নবনির্মিত পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।

জাতিসঙ্ঘ ফুড সিস্টেমস সামিটের এক ফাঁকে এফএও সদর দফতরে নবনির্মিত বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে দুই দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। সামিটটিতে যোগ দিতে দুই নেতাই রোমে অবস্থান করছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যে নেপালের জন্য চালনা (মোংলা) ও চট্টগ্রাম বন্দর খুলে দিয়েছে। নেপাল নবনির্মিত পায়রা বন্দরও ব্যবহার করতে পারবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ অঞ্চলে যোগাযোগ বাড়াতে সৈয়দপুর বিমানবন্দরকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলছে।

মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন নেপালের প্রধানমন্ত্রী।তাকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘আপনি আমাদের অঞ্চলের নেতা।’ তিনি বলেন যে- নেপালে পানিবিদ্যুৎ উৎপাদনের বিশাল সুযোগ রয়েছে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ৪০ মেগাওয়াট বিদ্যুতের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশের সাথে প্রথম ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য শুরু হওয়ার পর বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে পানিবিদ্যুৎ আমদানির পদক্ষেপ নেবে।

দহল উল্লেখ করেন যে- বিপুল সংখ্যক নেপালি শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করছে।

 

সূত্র : ইউএনবি

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কমলা চাষে দেশব্যাপী সাড়া জাগিয়েছেন মহেশপুরের রফিকুল ইসলাম

শহিদ ওসমান হাদি হ*ত্যার বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ কোটচাঁদপুরে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব

রংপুরে নারায়ণগঞ্জফেরত যুবক করোনায় আক্রান্ত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ হবে এনটিআরসিএ এর মাধ্যমে

নেত্রকোনা জেলা কারাগারে এক হাজতির মৃ’ত্যু

নেত্রকোনা জেলা কারাগারে এক হাজতির মৃ’ত্যু

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ

জামালপুরে ২২জন ডাক্তার, ১২জন নার্স ও ৭৬জন স্বাস্থ্য কর্মকর্তাসহ ২০৩ জন করোনায় আক্রান্ত

বাজিতপুরে টাকার জন্য বাবাকে জবাই করল পাষণ্ড ছেলে!