crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীর ডিমলায় বি*দ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাই-বোনের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় কাঁথা শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন ভাই ও বোনের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর)উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি  ঘটে।

মৃতরা একই গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাচিনুর রহমান (৫)।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১১টার সময় বাড়ির আঙ্গিনায় টাঙানো জিআই তারে জহুরা নিজ ব্যবহৃত কাঁথা শুকাতে দিতে গেলে বৈদ্যুতিক তারের সাথে জিআই তারের স্পর্শে জহুরা বিদ্যুৎস্পৃষ্ট হয়।এ সময় তাকে বাঁচাতে ছোট ভাই হাচিনুর এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলে জহুরার মৃ*ত্যু হলেও শিশু হাচিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দুপুরে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় মৃত ভাই-বোনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় অপমৃত্যুর মামলা নম্বর ৬০, তারিখ-২/১২/২০২৪ইং দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসনের পক্ষে ২ হাজার কর্মহীন মানুষের মাঝে সহায়তা প্রদান

মহেশপুরের আসাদুল্লাহ যেভাবে শিবির থেকে জঙ্গি

ফাঁসিয়াখালীতে দ্বিখণ্ডিত গরুসহ ৩ চোর আটক,পলাতক ১

এপ্রিলে দেশে এসেছে ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

রংপুরের পীরগাছায় ৯৯৯ নম্বরে ফোন করে গণধর্ষণ থেকে বেঁচে গেল তরুণী

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতাকে হু’মকির প্রতিবাদে হোমনায় নি’ন্দা ও প্র’তিবাদ সভা

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতাকে হু’মকির প্রতিবাদে হোমনায় নি’ন্দা ও প্র’তিবাদ সভা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

আল্লাহ আমাকে সুযোগ দিলে আমি হোমনা- তিতাস ও মেঘনাবাসীর সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ : ইঞ্জি. এম.এ মতিন খাঁন