crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে বো-মা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ ৫ জ-ঙ্গি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ

 

সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি>> নীলফামারীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে বো-মা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ পাঁচ জ-ঙ্গি-কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

শনিবার(৪ ডিসেম্বর)সকালে সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকার শরিফুল ইসলাম শরিফের বাড়িতে অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম(২৮),ওহেদুল ইসলাম (২৬),ওয়াহেদ আলী (৩০),আব্দুল্লাহ আল মামুন সুজা(২৬) ও নুরুল আমিন (২৮) নামের এই পাঁচ জঙ্গিকে আটক করা হয়।এ সময় অভিযানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।সকাল দশটার দিকে হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছান র‌্যাবের বো-ম্ব ডিসপোজাল ইউনিটসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকার শরিফুল ইসলাম শরিফের বাড়িটি ঘিরে রাখা হয়।পরে বো-ম্ব ডিসপোজাল ইউনিট অভিযান চালিয়ে বো-মা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাবাদের জন্য র‌্যাব-১৩ রংপুর কার্যালয়ে নেওয়া হয়েছে।অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।

এই কর্মকর্তা আরও বলেন,ওয়াহেদ আলীর নেতৃত্বে এই বাড়িতে বোমা তৈরির কাজ করা হতো বলে আমরা জেনেছি। রংপুর অঞ্চলে সে এই কাজ করতো।

র‌্যাব-১৩ রংপুরের পরিচালক রেজা আহমেদ জানান, আটক হওয়া ৫ জন ওই বাড়িতে বসে জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিল বলে ধারণা করছি আমরা। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।সংবাদ সম্মেলন করে অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

গাইবান্ধায় ডিবি কর্তৃক চোরাই মোটরসাইকেল ও মোবাইল সেট উদ্ধারসহ চুরি সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

একটানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক

রংপুরে র‍্যাব-১৩ এর সদস্য জাকির হোসেনের আত্মহত্যা

চুয়াডাঙ্গা কুতুবপুর ইউনিয়নের যুবলীগের সিনিয়র সভাপতি মিলনের নেতৃত্বে জীবনা গ্রাম লকডাউন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ, ডাকসু ভিপির ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

দেবীগঞ্জে অবৈধ বালি পয়েন্টে চলছে ড্রেজার মেশিনে বালি উত্তোলন