crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইম রিপোর্টার নীলফামারী।। নীলফামারীতে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(২ সেপ্টেম্বর) দুপুরে সদর লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের রামগঞ্জ বাজার হতে বেরুবন্দর বাজার বাইপাস রাস্তার পুটিমারী নামক স্থানে মরদেহটি পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে পথচারীরা উক্ত স্থানে রাস্তার পাশে লীল কাপড়ে মোড়ানো বড় সাদা একটি পলিথিনের ব্যাগ দেখতে পায়। ব্যাগে কাপড়ের মধ্যে কী আছে, তা দেখার জন্য স্থানীয় লোকজনের মধ্যে আগ্রহ জন্মে। একপর্যায়ে কয়েকজন যুবক ওই ব্যাগ খুলে ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। খবর পেয়ে নীলফামারী সদর থানার এসআই এরশাদ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, রাতে অথবা ভোরে কেউ এ ব্যাগ এখানে ফেলে যেতে পারে।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, নবজাতকের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা যাচ্ছে যে, নবজাতকটির বয়স এক থেকে দুইদিন বা তারও বেশি । এ ব্যাপারে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

হোমনা উপজেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মোল্লা আর নেই

ময়মনসিংহে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে দপ্তর প্রধানগণের পরিচিতি ও মতবিনিময় সভা 

বাদল কুমার হত্যা মামলা তুলে নিতে আসামীদের চাপে ঘরবন্দি নির্মল-প্রীতি দম্পত্তি

টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না, ১৫ দিনের মধ্যে আসছে প্রজ্ঞাপন : স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী যুবলীগ ভাড়রা ইউনিয়ন (পূর্ব) এর বর্ধিত সভা অনুষ্ঠিত

কুমিল্লায় বাবা-ছেলের মৃ’ত্যুর ঘটনায় প্রেমিকার বাবাসহ গ্রেফতার-৩

রংপুর ও গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জা’লিয়াতির অভিযোগে আটক ৫৪

দাউদকান্দিতে অবহেলিত এলাকাবাসীর উদ্যোগে বাঁশ-কাঠের সেতু নির্মাণ, সাময়িকভাবে কমলো জনদুর্ভোগ

দাউদকান্দিতে অবহেলিত এলাকাবাসীর উদ্যোগে বাঁশ-কাঠের সেতু নির্মাণ, সাময়িকভাবে কমলো জনদুর্ভোগ