crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারী-১: তৃতীয়বারের মতো আফতাব উদ্দিন সরকার এমপি নির্বাচিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৮, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

 

সুজন মহিনুল, বিশেষ প্রতিনিধি।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

রোববার(৭ জানুয়ারি)সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের পর গণনা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে তিনি ১ লাখ ১৯ হাজার ৯শত ২ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) তছলিম উদ্দিন পেয়েছেন ২৪ হাজার ৬শত ৬১ ভোট।এই আসনে তৃতীয় লিঙ্গের দু’জনসহ নারী-পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৯ হাজার ৯৪ জন।ভোট কেন্দ্র ১শত ৫৪টি।এখানে সর্ব মোট প্রদত্ত ভোটার সংখ্যা ১লাখ ৭১ হাজার ১শত ১৯জন।এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৩হাজার ৪শত ২০টি। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬শত ৯৯টি।ভোটের দিন শেষে রাতে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ।

উল্লেখ্য, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ছয়জনের বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

পুলিশ জ’ঙ্গিবাদ ও স’ন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করছেঃ আইজিপি

পুলিশ জ’ঙ্গিবাদ ও স’ন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করছেঃ আইজিপি

নাসিরনগরে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদবস্ত্র বিতরণ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় মৃত্যু ৩২ , আক্রান্ত ২০২৪

দেওয়ানগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের ‘যাবজ্জীবন‘ কারাদণ্ড

আদমদীঘিতে ভুয়া পুলিশ পরিচয়ে ৫ম বিয়ে করতে গিয়ে বর ও ঘটক আটক

শৈলকুপায় ঢিলেঢালা লকডাউনে বাড়ছে সংক্রমণ ঝুঁকি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬, মৃত্যু ২