crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে দাখিল পরীক্ষা থেকে কেন্দ্র সচিব ও হল সুপারকে অব্যাহতি ॥ ভ্যানু স্থানান্তর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১১, ২০২০ ২:৪২ অপরাহ্ণ
নাসিরনগরে দাখিল পরীক্ষা থেকে কেন্দ্র সচিব ও হল সুপারকে অব্যাহতি ॥ ভ্যানু স্থানান্তর

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের সচিব ও হল সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া সত্যতা স্বীকার জানান, দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আসন বিন্যাসে অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব মো. ইলিয়াছ মিয়াকে অব্যাহতি ও কেন্দ্র সচিবকে সহযোগিতা না করা,শারীরিক অসুস্থতা,ভয়ভীতি এবং নিরাপত্তাহীনতার কারণে হল সুপার মো. জহিরুল ইসলাম দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের স্থলে উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুনকে কেন্দ্র সচিব ও রতনপুর ইসলামিয়া ফাজিলিয়া দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট আবদুস সালামকে হল সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।এছাড়া আসন বিন্যাসকে কেন্দ্র করে কেন্দ্রের হল সুপার ও পরীক্ষার্থীদের ওপরও হামলার ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা থেকে পরীক্ষা ভ্যানু নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে দাখিলের বাকি পরীক্ষাগুলো নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দাখিল পরীক্ষার দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের আসন বিন্যাসকে কেন্দ্র করে শনিবার(৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দাঁতমন্ডল গ্রামের দাখিল পরীক্ষার্থী শেখ তানভির মিয়াসহ তার স্বজনরা কর্তৃক কেন্দ্রের হল সুপার ও খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিননটেনডেন্ট মো. জহিরুল ইসলাম ও শিক্ষার্থীদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে হল সুপারসহ ৮ জন আহত হয়। এ ঘটনার পর থেকেই আহত শিক্ষক ও দাখিল পরীক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে বিদেশ ফেরত ১৮৮ জন কোয়ারেন্টাইনে

ডোমার সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সোলায়মানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

ঝিনাইদহে টিনের বদলে পাকা ঘর পেল ৫৫টি পরিবার

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

গাইবান্ধায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

গাইবান্ধায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

সরিষাবাড়ীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নাগরপুরে পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ কর্তন

হোমনায় স্থানীয়ভাবে তৈরী হচ্ছে জীবাণু নাশক হ্যান্ড স্যানিটাইজার

দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৮৭৪

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার